ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসিকে নতুন দায়িত্ব


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ৪:৩৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে ঊর্ধ্বতন পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। পৃথক প্রশাসনিক আদেশে ডিএমপির তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশের মাধ্যমে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।


প্রথম আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


অপর আদেশের মাধ্যমে গোয়েন্দা (ডিবি) ও বিভিন্ন অপরাধ বিভাগে রদবদল আনা হয়। এতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।


এ ছাড়া ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করে পদায়ন নিশ্চিত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর