ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, হতে পারে বন্যা ও তাপপ্রবাহ


  • আপলোড সময় : বুধবার ০২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:০৯ এএম

সেপ্টেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও সাগরে দুর্যোগ ও বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে মাসের বিভিন্ন সময়ে কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।


মঙ্গলবার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এই আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে জানানো হয়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সৃষ্টি হতে পারে। পারদ ৩৬ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলে তাকে মৃদু এবং ৩৮ থেকে ৩নব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালে তাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।


এছাড়া সেপ্টেম্বর মাসে সারাদেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। নদীর পানি প্রবাহের ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্দিষ্ট কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে, এই মাসে দৈনিক গড় বাষ্পীভবন দুই দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।


এ সম্পর্কিত আরো খবর