ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

বিদ্যুৎমন্ত্রী টুকুর শারীরিক খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল


  • আপলোড সময় : বুধবার ০২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৫৭ এএম

অনলাইন রিপোর্টার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (দুই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপ্রধান।

 

হাসপাতালে অবস্থানকালে তিনি চিকিৎসকদের কাছ থেকে বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির এই হাসপাতাল পরিদর্শনের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই তীব্র জ্বর, সর্দি-কাশি ও মারাত্মক শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে তড়িঘড়ি করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর