ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কিয়েভে রাশিয়ার হামলায় ভারতীয় নাগরিকসহ নিহত ১২


  • আপলোড সময় : বুধবার ০২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৪৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের মধ্যে দুজন কোমলমতি শিশুও রয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

সোমবার দিবাগত রাতে পরিচালিত এই হামলায় কিয়েভে নিহত আটজনের মধ্যে ছয়জনই ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মী ছিলেন। রাষ্ট্রীয় রেলের একটি গুরুত্বপূর্ণ ডিপোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। রাশিয়ার এই ভয়াবহ হামলার পর রাজধানী কিয়েভের প্রধান তিনটি জেলায় মুহূর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কিয়েভ অঞ্চলের বোরিসপিল শহরে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও চারজন বেসামরিক নাগরিক নিহত হন।

 

রাশিয়ার প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর পক্ষ থেকেও ইউক্রেনে পরিচালিত এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক শিল্প খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে অভিযানটি পরিচালিত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকসান্দর শুভায়েভ।

 

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া দেশজুড়ে বিপুলসংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই মারাত্মক হামলার পর কিয়েভ ও এর আশপাশের দুর্ঘটনাকবলিত এলাকায় প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী রাতভর নিরলস কাজ করেছেন।

 

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, কিয়েভ ছাড়াও ইউক্রেনের আরও আটটি অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই হামলায় নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

 

পরবর্তীতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বিস্তারিত জানিয়ে বলেন, বোরিসপিল শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওই ভারতীয় যুবক নিহত হন। নিহত যুবকের মঙ্গলবার ২৬তম জন্মদিন ছিল।

 

উল্লেখ্য, এই হামলার ঠিক এক দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার জোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সামরিক সংঘাতের প্রতিটি দিন মানবতাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।

(সূত্র: বিবিসি)


এ সম্পর্কিত আরো খবর