রাজধানীর
কারওয়ান বাজারের পেছনের রেললাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির করুণ
মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪
সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে
হাসপাতালে নিয়ে আসা কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী কাদের জানান, রাতে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকেন ওই ব্যক্তি। বিষয়টি
দেখতে পেয়ে তিনি অন্য এক পথচারীর সহায়তায়
তাঁকে দ্রুত উদ্ধার করেন এবং রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।