ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৩২ পিএম

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের সার্বিক জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সম্ভাব্য সব ধরনের বিকল্প উৎস থেকে প্রয়োজনীয় জ্বালানি সংস্থানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে সুদূর আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটানো হবে।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত 'আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং' শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতিসহ সামগ্রিক জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যই বর্তমান সরকার দেশের ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ ও চেষ্টা চালানো হচ্ছে। তবে এ জাতীয় টেকসই পরিবর্তনের জন্য আরও কিছু সময় অতিবাহিত হওয়া প্রয়োজন। সরকার বর্তমানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এবং তাদের অনুকূলে উপযুক্ত ও নিরাপদ বিনিয়োগের সার্বিক পরিবেশ গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে।


বক্তব্যে অবৈধ অভিবাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ উপায়ে অভিবাসন বন্ধেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে রোহিঙ্গা সংকট আরও গভীর ও ঘনীভূত আকার ধারণ করেছে বলে উল্লেখ করে তিনি জানান, আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাদা একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে বিশ্বমঞ্চে কূটনৈতিক চাপ বৃদ্ধি করা ছাড়া এই জটিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করা অত্যন্ত কঠিন।



এ সম্পর্কিত আরো খবর