ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৫৪ এএম

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে খবর পায় ফায়ার সার্ভিস।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল দ্রুত রওনা হয়। পরবর্তীতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৯টা ১৯ মিনিটে সরাসরি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় এবং অতিরিক্ত সহায়তার প্রয়োজন না হওয়ায় পথিমধ্যেই পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটকে ফেরত পাঠানো হয়। শেষ পর্যন্ত সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর