ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হাজার ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫৫ পিএম

দেশে মারাত্মক আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।


রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। বুলেটিনে প্রকাশ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন রোগী মারা গেছেন।


একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৯৫৪ জনকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিভাগভিত্তিক ভর্তি রোগীর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১১২ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে ১৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।


অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে হিসেব করলে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত পাওয়া গেছে ১৯ হাজার ৬৯৬ জনের দেহে।


এ সম্পর্কিত আরো খবর