ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লিতে ৬ তলা ভবন ধস: ধ্বংসস্তূপ থেকে বাঁচার আকুতি, চলছে উদ্ধার অভিযান


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি বহুতল ভবন ধসে পড়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের এই দুর্ঘটনা ঘটে।


কর্মকর্তারা জানিয়েছেন, অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ছয়তলা ভবনটি আকস্মিক ধসে পড়ে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির ধ্বংসস্তূপের ভেতর থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন মানুষ আটকে রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা দিল্লি পুলিশ এখনো জানায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্সসহ অন্য সব জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।


সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত হওয়ায় এটি মূলত ঘনবসতিপূর্ণ ছাত্রাবাস এলাকা হিসেবে পরিচিত। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় সেটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার ছুটির দিন হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই নিজ রুমে অবস্থান করছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচাও আকুতি শুনতে পাওয়া যাচ্ছে।


দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটির আশপাশে অসংখ্য মানুষ ভিড় করেছেন। উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর আগেই স্থানীয় অধিবাসীরা খালি হাতেই কংক্রিটের স্ল্যাব সরিয়ে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধসে পড়া ভবনের পাশের ভবনটিও খালি করে দেওয়া হয়েছে।


দিল্লির স্থানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় তাৎক্ষণিক সহায়তা দিতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। বর্তমানে স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনও উদ্ধারকর্মীদের সাথে উদ্ধারকাজে সহায়তা প্রদান করছে।


এ সম্পর্কিত আরো খবর