ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১৪


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৫৯ এএম

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলাকালে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ৬১টি নতুন মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালনা করা অভিযানে ডিএমপির রমনা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৬১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৪০ জন, গুলশান বিভাগ থেকে ৫৯ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।

 

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড তাজা গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করে। একই সঙ্গে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন অবৈধ আলামত জব্দ করা হয়।

 

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার উদ্ধার করার পাশাপাশি দুই ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় নিয়মিত চিরুনি অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অবৈধ আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর