ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বাংলাদেশ: দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:০৪ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমানের ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের সার্বিক প্রস্তুতি এবং বিশ্বমঞ্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের জন্য গভীর শ্রদ্ধা, উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাইলফলক হিসেবে এই ঘটনাকে মূল্যায়ন করছে বাংলাদেশ মিশন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

আজ মঙ্গলবার ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে বিশ্ব সংস্থার এই ৮১তম অধিবেশনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সভাপতির আসনে অধিষ্ঠিত হয়ে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন।

 

খলিলুর রহমান আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ পদে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন সংকট নিরসন, উন্নয়নশীল দেশের দাবি উপস্থাপন এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী এক বছর তিনি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে দীর্ঘ চার দশক বা ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গৌরবময় পদটি ফিরে পেল বাংলাদেশ। আন্তর্জাতিক দরবারে এটি বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের একটি অন্যতম বড় দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

 

এর আগে ১৯৮৬-৮৭ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে ঐতিহাসিক এ পদে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। চার দশক পর আবার কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের সর্বোচ্চ এই সংস্থায় সভাপতিত্বের পদ অলঙ্কৃত করায় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর