ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড় সংলগ্ন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফিসে চোর সন্দেহে সিকিউরিটি গার্ড ও আনসার সদস্যদের গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তরুণসহ একটি দল চুরির উদ্দেশ্যে বিটিসিএল ভবন প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছিল।


ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে তিনজন ব্যক্তি সীমানা প্রাচীর ডিঙিয়ে বিটিসিএল কার্যালয়ের ভেতরে ঢোকে। বিষয়টি সেখানে কর্মরত নিরাপত্তা কর্মকর্তা ও আনসার সদস্যদের নজরে এলে তারা ধাওয়া দেন। এ সময় দুইজন সদস্য দ্রুত দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হলেও অজ্ঞাত ওই যুবক ধরা পড়ে যান। সেখানে তাঁকে বেধড়ক মারধর ও পিটুনি দিলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।


পরবর্তীতে বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুলসহ নিরাপত্তাকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বেলা তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর