ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি : জয়সওয়াল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বা ভারত সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত দ্বিপাক্ষিক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।


আগমী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বিমসটেকের (BIMSTEC) বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় আয়োজক দেশ ভারত। তবে ঢাকা থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক ও শীর্ষ পর্যায়ের এই সফরের জন্য আরও কিছু অনুকূল কূটনৈতিক পরিবেশ ও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। নির্ধারিত সম্মেলনের মাত্র চার দিন বাকি থাকলেও সফরের সুনির্দিষ্ট অগ্রগতির বিষয়ে জয়সওয়াল বলেন, "এই মুহূর্তে এ বিষয়ে জানানোর মতো নতুন কোনো তথ্য বা আপডেট আমার কাছে নেই"।


উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা চলছে। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আবেদন জানানো হলেও নয়াদিল্লি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানায়।


সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল জানান, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে দুই দেশের যৌথ সম্পর্ক, উন্নয়নমূলক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘ স্থগিত থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করার বিষয়েও বর্তমানে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর