ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গৃহযুদ্ধ শুরুর আগেই সন্তানের বাহিনী চাই: সাবেক প্রেমিকাকে ইলন মাস্ক


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ ব্যবহার করে সমাজে ইচ্ছাকৃতভাবে বিভাজন তৈরি করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক—এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তার সাবেক সঙ্গী ও এক সন্তানের মা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তার দাবি, সময় থাকতে মাস্কের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের লাগাম টানা না গেলে তা সমাজ ও রাজনীতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।


প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অ্যালেক্স গিবনির নতুন প্রামাণ্যচিত্র ‘মাস্ক’-এ এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সেন্ট ক্লেয়ার। ভেনিস চলচ্চিত্র উৎসবে চার ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর সময় তিনি জানান, ব্যক্তিগত এক টেক্সট বার্তায় মাস্ক তাকে বলেছিলেন, তিনি তার সঙ্গে সন্তান চান; কারণ ‘গৃহযুদ্ধ লাগার আগেই তার একটি সন্তানের বাহিনী দরকার।’


২০২৪ সালে ইলন মাস্ক ও অ্যাশলে সেন্ট ক্লেয়ারের একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে তাদের পথ এখন আলাদা। সেন্ট ক্লেয়ারের দাবি, মাস্কের আইনি দল তার মুখ বন্ধ রাখতে এবং গোপনীয়তা রক্ষা চুক্তি বা এনডিএ-তে স্বাক্ষর করার বিনিময়ে এককালীন ৪ কোটি ডলার এবং প্রতি মাসে ১ লাখ ডলার দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে তিনি অন্যায় এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।


ভেনিস চলচ্চিত্র উৎসবে সেন্ট ক্লেয়ারকে প্রশ্ন করা হয়, মাস্ক কি সত্যিই কোনো আসন্ন গৃহযুদ্ধের আশঙ্কা করছেন, নাকি তিনি নিজেই সামাজিক মাধ্যমে এমন সহিংস পরিস্থিতি উসকে দিতে চাইছেন? জবাবে তিনি স্পষ্ট বলেন, কারণ যাই হোক না কেন, এক্স প্ল্যাটফর্মে মাস্কের ক্ষতিকর কর্মকাণ্ড এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাস্তব পৃথিবীতে যে আগুন নেই, মাস্ক সেটিই তার প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিমভাবে উসকে দিচ্ছেন।


একসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত সেন্ট ক্লেয়ার নিজের অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এখন গভীরভাবে অনুতপ্ত বলেও জানান। ২০২২ সালে টুইটার (বর্তমান এক্স) অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মটি নিজের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রচারে ব্যবহার করে আসছেন মাস্ক। সম্প্রতি জার্মানির স্যাক্সনি-আনহাল্ট অঙ্গরাজ্যের নির্বাচনে উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ভালো ফল করায় দলটির সহ-নেত্রী অ্যালিস ওয়েইডেলের একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক লেখেন, ‘ওয়েল ডান!’


এদিকে প্রামাণ্যচিত্রটির নির্মাতা অ্যালেক্স গিবনি দাবি করেছেন, মানবসভ্যতার পতন ও গৃহযুদ্ধ নিয়ে মাস্কের অতিরিক্ত মানসিক ব্যস্ততার পেছনে তার দক্ষিণ আফ্রিকায় কাটানো বেদনাময় শৈশবের মনস্তাত্ত্বিক আঘাতের ভূমিকা থাকতে পারে। তার মতে, মনস্তাত্ত্বিকভাবে দেখলে মনে হতে পারে, মাস্ক নিজের শৈশবের সেই গভীর ক্ষত ও ভয় পুরো সমাজের ওপর জোর করে চাপিয়ে দিচ্ছেন।


প্রায় তিন বছর ধরে নির্মিত এই প্রামাণ্যচিত্রে একজন সফটওয়্যার স্টার্টআপ প্রতিষ্ঠাতা থেকে রকেট ও বৈদ্যুতিক গাড়ি শিল্পের শীর্ষ উদ্যোক্তা এবং পরবর্তীতে ট্রাম্পের ‘মাগা’ আন্দোলনের ঘনিষ্ঠ সমর্থক হয়ে ওঠা ইলন মাস্কের দীর্ঘ পথচলা বিশ্লেষণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রে মাস্কের উত্থানকে কেবল প্রযুক্তিগত সাফল্যের গল্প হিসেবে না দেখে, কীভাবে তিনি শেয়ারবাজার ও নিজের ব্যবসায়িক প্রভাব ব্যবহার করে বিপুল সম্পদ ও ক্ষমতা অর্জন করেছেন, তা তুলে ধরা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


এ সম্পর্কিত আরো খবর