ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির অনুরোধে হুথিদের থামাতে ইরানকে চীনের গোপন চাপ ইন্টারসেপ্টর মিসাইল সংকট: মিত্রদের কাছে প্রতিরক্ষা সাহায্য চায় সৌদি কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, হাসপাতালে ভর্তি ৩ রাষ্ট্র সংস্কারে বড় চ্যালেঞ্জ তোষামোদকারী চক্র ও প্রশাসনিক দুর্নীতি বন্ধ শিল্প সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম পুলিশে বড় রদবদল: ১১ উর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন লন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে কাটা পড়ল ব্যবসায়ীর মাথা রেস্তোরাঁয় ‘ডোরি ফিশ’ বলে পরিবেশন করা হচ্ছে পাঙাশ টিসিবি থেকে বাদ ৫৯ লাখ সুবিধাভোগী, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনা নিজস্ব প্রযুক্তিতে চাঁদে অভিযানের মহাকাশযান তৈরি করল তুরস্ক

পুলিশে বড় রদবদল: ১১ উর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনিক কাঠামোয় একযোগে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তার দায়িত্ব বন্টনের পাশাপাশি ঢাকা ও খুলনা রেঞ্জের ডিআইজি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে মোট ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল ও পদায়ন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি (বিপিএ)-র প্রিন্সিপাল করা হয়েছে। অন্যদিকে, সারদা অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে। এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি এবং এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়।


অপর প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের ৫ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


পাশাপাশি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন পরিচালক (ডিআইজি), বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র‍্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে নতুন পদায়ন দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর