ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক চিকিৎসকের অবহেলায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপুত্র অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জাতীয় গ্রিডে তিতাসের ১২.৫ মিলিয়ন গ্যাস, প্রস্তুত হচ্ছে আরও ৩ কূপ ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলে যাচ্ছে প্রসিকিউশন অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি পুলিশের, আইফোন উদ্ধার চার দিনে রাফিনিয়ার জোড়া হ্যাটট্রিক, জয়রথ ছুটছে বার্সেলোনার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর গোপন যন্ত্রাংশ চলে গেল চীনের হাতে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক ভাইস চেয়ারম্যান আটক


  • আপলোড সময় : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৫৬ পিএম

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বিলাসবহুল বাসে বিশেষ তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৫০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।


আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি আলমডাঙ্গা পৌরসভার হাপানিয়া (উত্তরপাড়া) এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা থেকে বাসে করে মাদকের বড় একটি চালান চুয়াডাঙ্গায় আনা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে এই সাঁড়াশি পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের খবর, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটিতে মাদকের একটি বড় চালান বহনের খবর পেয়ে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে কৌশলগত অবস্থান নেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বাসটি নির্ধারিত স্থানে পৌঁছালে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দেলোয়ার হোসেনের সঙ্গে থাকা বিশেষ লাগেজ ও পরিধেয় কাপড়ের মধ্য থেকে পলিথিনে মোড়ানো ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।


বিশেষ এই যৌথ অভিযানে সমন্বিতভাবে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।


অভিযানের সত্যতা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাসটি থামিয়ে তল্লাশি চালায় যৌথ টিম। এ সময় ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর