ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক চিকিৎসকের অবহেলায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপুত্র অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জাতীয় গ্রিডে তিতাসের ১২.৫ মিলিয়ন গ্যাস, প্রস্তুত হচ্ছে আরও ৩ কূপ ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলে যাচ্ছে প্রসিকিউশন অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি পুলিশের, আইফোন উদ্ধার চার দিনে রাফিনিয়ার জোড়া হ্যাটট্রিক, জয়রথ ছুটছে বার্সেলোনার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর গোপন যন্ত্রাংশ চলে গেল চীনের হাতে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

তাড়াশে ৫০০ তালের বীজ ও ১ হাজার নিমের চারা রোপণ


  • আপলোড সময় : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের তাড়াশে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।  শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের বিনোদপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।  


​উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২নং বারুহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ওবায়দুর হোসাইনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনের মাধ্যমে বিনোদপুর থেকে বারুহাস পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার দু’পাশে মোট ৫ শত তালের বীজ ও ১ হাজার নিমের চারা রোপণ কাজের সূচনা করা হয়।


​অনুষ্ঠানে এমপি ভিপি আইনুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সহ-সভাপতি বেনজির আহম্মেদ শফি, জয়নুল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এফএম শাহআলম এবং ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।  


​অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় এমপি আইনুল হকসহ অন্যান্য বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ রাস্তাঘাট সংরক্ষণ এবং প্রাকৃতিক দূর্যোগ বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি বেশি তাল গাছ ও নিম গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। 




এ সম্পর্কিত আরো খবর