ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

দেশে আশঙ্কাজনক ও অনাকাঙ্ক্ষিত হারে বৃদ্ধি পাচ্ছে মারাত্মক সংক্রামক ব্যাধি 'হাম'-এর প্রকোপ ও বিস্তার। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম এবং হামজনিত তীব্র উপসর্গে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৫ জন নতুন রোগী।


সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে সংক্রামক এই ব্যাধির তীব্র প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রামক এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর ভিড় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে প্রতিষেধক টিকা নিশ্চিত না করলে এই রোগ জটিল রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো, টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করা এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে হামের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর