ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

দাবা অলিম্পিয়াডে ডেনমার্কের সঙ্গে ড্রয়ের পাশাপাশি নারী দলের জয়


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৫৬ পিএম

উজবেকিস্তানের সমরখন্দ শহরে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ডেনমার্কের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ওপেন দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি শেষ পর্যন্ত - গেম পয়েন্টের ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

 

গত রোববার অনুষ্ঠিত এই লড়াইয়ে বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে পরাজিত করেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তাদের নিজ নিজ ম্যাচে যথাক্রমে গ্র্যান্ডমাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড গ্র্যান্ডমাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। তবে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের আরেক গ্র্যান্ডমাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে পরাজিত হন।

 

অন্যদিকে, নারী বিভাগে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ দল। হন্ডুরাসের বিপক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় - গেম পয়েন্টের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারী দাবাড়ুরা। দলের জয়ে অবদান রেখে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো তাদের প্রতিপক্ষ যথাক্রমে মহিলা ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, মহিলা ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া মহিলা ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে পরাজিত করেন। তবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে যান।

 

পাঁচ রাউন্ডের খেলা শেষে ওপেন নারীউভয় বিভাগেই বাংলাদেশ দল পয়েন্ট করে অর্জন করেছে। উল্লেখ্য, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আর্থিক সহায়তায় সমরকন্দের এই মর্যাদাপূর্ণ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

 


এ সম্পর্কিত আরো খবর