ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

ফিফায় বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিলিন জিয়ান্নি ইনফান্তিনো


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৫৯ পিএম

ফিফার কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীন পর্যালোচনার জোরালো প্রস্তাব পেশ করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় বড় ধরনের সংস্কার সাধনের বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে সদস্য সংস্থাগুলোর কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

 

ফিফা কাউন্সিলের সদস্য এবং ২১১টি সদস্যসংস্থার কাছে পাঠানো ওই চিঠিতে ইনফান্তিনো উল্লেখ করেন, একটি স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সামগ্রিক কার্যক্রমে কী ধরনের উন্নয়ন আনা সম্ভব, সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করা হবে। আগামী মাসে নির্ধারিত কাউন্সিলের বৈঠকের আগে যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী অংশগ্রহণমূলক করার ওপর জোর দিয়েছেন তিনি। এই পর্যালোচনার অংশ হিসেবে ফিফা সভাপতির ভূমিকা মূল্যায়ন, বড় কৌশলগত উদ্যোগগুলোতে স্বচ্ছতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করার বাস্তবসম্মত উপায়গুলো খতিয়ে দেখা হবে।

 

এর আগে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা করা হয়েছিল এই প্রস্তাবের আওতায়। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর ফুটবলের বিশ্ব আঙিনায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

 

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে ইনফান্তিনো চিঠিতে লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে তিনি সবার মতামত মনোযোগ দিয়ে শুনেছেন। কনফেডারেশন, সদস্যসংস্থা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিশদ আলোচনা করেই পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এফএফই প্রস্তাবের পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেন, এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলাসংক্রান্ত কোনো বিষয়ে ফিফা তার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার বিন্দুমাত্র পরিকল্পনা করেনি।

 

ফিফা সভাপতি জানান, পরিকল্পিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। এর ফলে কাউন্সিল সদস্যসংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের সুযোগ পাওয়ার আগেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এমন ধারণার জন্ম নেয় যে সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে। তবে বাস্তবে তেমন কোনো পরিস্থিতি ছিল না উল্লেখ করে তিনি স্পষ্ট করে দেন যে, ফিফার গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা এবং ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনোই বিক্রির জন্য ছিল না এবং ভবিষ্যতেও কখনো তা হবে না।

 

যদিও এফএফই প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে, তবে ফুটবলে বিনিয়োগ বাড়ানোর দীর্ঘমেয়াদি লক্ষ্য থেকে সরে দাঁড়াচ্ছেন না ইনফান্তিনো। সদস্যসংস্থাগুলোর উন্নয়ন এবং পারস্পরিক সংহতি সহায়তা আরও সুদৃঢ় করতে ফিফার সম্পদ টেকসই উপায়ে বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ইনফান্তিনো আরও বলেন, আমাদের মূল উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য অপরিবর্তিত রয়েছে, কেবল বড় ধারণাগুলো তৈরি, যাচাই চূড়ান্ত করার প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর