ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

শতবর্ষ উদ্‌যাপনে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:০১ পিএম

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্ব একাদশের বিপক্ষে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০২৮ সালে এক বছর পূর্ণ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঐতিহাসিক মাইলফলক উদ্যাপন করতে বছরব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের রূপরেখা তৈরি করা হচ্ছে।

 

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই শতবর্ষ উদ্যাপনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুরো আয়োজনের পরিকল্পনা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পুরো ২০২৮ সাল জুড়ে এই শতবর্ষের উৎসব চলবে।

 

তবে বিশ্ব একাদশের বিপক্ষে ভারতের এই হাই-প্রোফাইল ম্যাচটি আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ম্যাচের সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা কোন কোন তারকা ক্রিকেটার এই ম্যাচে অংশ নেবেনতা এখনো চূড়ান্ত করা হয়নি।

 

উল্লেখ্য, ক্রিকেট বিশ্বে এর আগেও বিভিন্ন বিশেষ উপলক্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিভিন্ন জাতীয় দলের ম্যাচ খেলার ঐতিহ্য রয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষের এই বিশেষ আয়োজনে যদি ম্যাচটি আলোর মুখ দেখে, তবে তা ভারতীয় ক্রিকেটের বর্ণাঢ্য ইতিহাস ঐতিহ্য উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

 


এ সম্পর্কিত আরো খবর