ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

অন্ধকার পারের আলো: বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৫৭ পিএম

মাঠের ক্রিকেটে সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও পদক জয়ের হাতছানি থেকে ছিটকে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজের টাইগ্রেসদের। ২০১০ ২০১৪ আসরে রৌপ্য এবং ২০২২ সালে ব্রোঞ্জপদক জয়ের গৌরবের ইতিহাস থাকলেও, এবার কোনো পদক ছাড়াই আসর শেষ করতে হলো তাদের।

 

তবে মাঠের এমন হতাশার মাঝেও নারী ক্রিকেটারদের জন্য বড় এক স্বস্তির ঐতিহাসিক ঘোষণা এসেছে। এতদিন বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় নারী দলের ক্রিকেটারদের ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হতো। দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলে মাঠে নামা খেলোয়াড়দের জন্য বিষয়টি বরাবরই বেশ কষ্টদায়ক ছিল।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে পরিবর্তনের পর এবার সেই বৈষম্যমূলক ক্লান্তিকর নিয়মে পরিবর্তন আনার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের নতুন নীতি অনুযায়ী, এখন থেকে দেশের নারী ক্রিকেটাররা পুরুষ দলের মতো বিমানে বিজনেস ক্লাসে যাতায়াতের সুযোগ পাবেন।

 

অবশ্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের টিকিট সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বুকিং আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় এই সিরিজে তাৎক্ষণিকভাবে নিয়মটি কার্যকর হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার ঠিক পরপরই, নিউজিল্যান্ড সিরিজ থেকে নারী দলের জন্য বিজনেস ক্লাসে চলাচলের এই নতুন নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা এই সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নারী ক্রিকেটারদের মনোবল বহুগুণ বেড়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 


এ সম্পর্কিত আরো খবর