ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

দেশের সাধারণ মানুষের কল্যাণে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রতিটি প্রকল্প সঠিকভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) দ্রুত নিয়োগ এবং সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।


মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সভায় এই নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত, অনুমোদিত বা সবুজ পাতায় স্থান পাওয়া এবং প্রস্তাবিত নতুন প্রকল্পসমূহের অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


রাজধানীর প্রধান সমস্যাগুলোর অন্যতম জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের সামগ্রিক মানোন্নয়নের ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেগুলোর পানিবহন ক্ষমতা কার্যকর করার নির্দেশ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট বা বর্জ্য পানি শোধনাগারের মাধ্যমে পরিশোধিত পানি সরাসরি নদীতে নির্গমন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।


সভায় অংশগ্রহণ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তব প্রতিফলন থাকতে হবে প্রতিটি উন্নয়ন প্রকল্প গ্রহণে। ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে সুদূরপ্রসারী ও কার্যকর প্রকল্প প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, একই ধরনের একাধিক প্রকল্প ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক পদ্ধতিতে সমন্বিত করলে কাজের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ অনেকাংশে কমানো সম্ভব। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় রোধ করা যাবে, অন্যদিকে প্রতিটি প্রকল্পের কার্যকারিতা ও সুফল বহুগুণ বেড়ে যাবে।


তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে যদি অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়, তবে প্রয়োজনে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এছাড়া নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নিয়মিতভাবে প্রতিটি কাজের অগ্রগতি পর্যালোচনা করার ওপর জোর দেন তিনি। কাজের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং এবং মার্জার বা একত্রীকরণের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।


স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীরা অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো: বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: জামানুর রহমান এবং ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ। এছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের ফোকাল পার্সনরাও সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন।


এ সম্পর্কিত আরো খবর