ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

ঢাকার তিন সংকট নিরসনে স্থানীয় সরকার মন্ত্রীর জরুরি নির্দেশ


  • আপলোড সময় : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে চলমান কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব নির্দেশ দেন। সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট কমানো, খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।


সভায় রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে যানজটের কারণে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর নেতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়ে। তাই নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।


ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ড. আবদুল মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।


ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।


স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।


সভায় এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। রাজধানীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, খাল খনন এবং জলাবদ্ধতা দূরীকরণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তারা বিস্তারিত জানান।


ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনগুলোর নেওয়া কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে চলমান উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর