ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

সারোয়ার ওয়াদুদের ওপর হামলা, ৭২ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২০ পিএম

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হবে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।


তিনি জানান, সারোয়ার ওয়াদুদ চৌধুরীর করা ঢাকার সিএমএম আদালতের সিআর মামলা নং ৯৫১/২৬-এ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে।


বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, এসআরবিকে দেওয়া নির্দেশের রিপোর্ট এবং আইনানুগ পদক্ষেপ ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর করা না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হবে। তার অভিযোগ, যাত্রাবাড়ী থানার পুলিশের সহযোগিতায় সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যার চেষ্টা করা হয়েছে।


সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অর্থের বিনিময়ে সন্ত্রাসীদের মাধ্যমে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ছয়তলা ভবনের ফাউন্ডেশনের বেজমেন্ট, গ্রেটবিম, কলাম, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করা হয়েছে। এসব অভিযোগেরও তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


সাবেক সচিব ড. আব্দুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি নিয়ে আরও কর্মসূচি দেওয়া হতে পারে।


সাংবাদিক সম্মেলনে যেসব আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়, তাদের মধ্যে নুরুল হাসান, রেহানা আক্তার, কিশোর গ্যাং নেতা তৌসিফ, ফজলুর রহমান খান, ফারুক আহমেদ, মাহফুজুর রহমান ভূঁইয়া ও মোস্তফা কামালের নাম উল্লেখ করা হয়।


বক্তারা অভিযোগ করেন, মামলার কয়েকজন আসামির বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অর্থপাচার, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা এবং আর্থিক অনিয়মসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সাংবাদিক সম্মেলনে উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ড. জমিরুল আকতার, নজরুল গবেষক ও কবি এইচ এম সিরাজ, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, পরিবেশবিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রস্তম, প্রকৌশলী মনির আহমেদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সাংবাদিক সম্মেলন থেকে বক্তারা সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, অভিযোগগুলোর তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলার কথা জানান তারা।


এ সম্পর্কিত আরো খবর