ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

দেশে হামের ভয়াবহতা: ২৪ ঘণ্টায় মৃত ৯, আক্রান্ত ১৩৪১


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:২৫ পিএম

সারা দেশে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ দিন দিন উদ্বেগজনক রূপ ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এই ভয়াবহ চিত্রের কথা জানানো হয়। প্রতিবেদনে প্রকাশ, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের এই প্রাদুর্ভাব শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা মাত্র ১০১ জন। বাকি ৯৯৫ জনের মৃত্যু হয়েছে হামের প্রাথমিক উপসর্গ ও জটিলতা নিয়ে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।


এ সম্পর্কিত আরো খবর