ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার জন্য ছোট্ট তুবার আকুতি: ভাইরাল সেই ঘটনার পেছনের গল্প পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি, আটকে গেল রূপপুরের জ্বালানি যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই নতুন শিক্ষাবর্ষে ফিরল ইরানি শিশুরা দক্ষিণ আফ্রিকার একুরহুলেনি এলাকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার ইউরোপে নাশকতার বড় পরিকল্পনা করছে রাশিয়া: ইইউ সতর্কতা দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে বাঁচলেন মোজতাবা হরমুজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত মিয়ানমার সেনার বিমান হামলায় রক্তাক্ত রাখাইন, নিহত ৩৩ ও আহত ৩৬ আরব সাগর থেকেও শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে: খামেনি সাবেক বাণিজ্য মেলার মাঠে তল্লাশি, ২০টির বেশি বিস্ফোরক উদ্ধার

মৃত্যুর মুখ থেকে ফেরা:

দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে বাঁচলেন মোজতাবা


  • আপলোড সময় : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির জীবন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বা পৃথক বিমান হামলায় তিনি দুবার মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন বলে দাবি করেছেন দেশটির প্রভাবশালী নীতিনির্ধারণী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সুরক্ষিত কম্পাউন্ড লক্ষ্য করে অত্যন্ত শক্তিশালী বিমান হামলা চালানো হয়। ওই ভয়াবহ হামলায় ৮৬ বছর বয়সী আলি খামেনি তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে প্রাণ হারান। এই হামলায় গুরুতর আহত অবস্থায় মোজতাবা খামেনিকে দ্রুত তেহরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আগ্রাসী বাহিনীর তৎপরতা সেখানেও থামেনি; পরবর্তীতে তেহরানের তিনটি পৃথক হাসপাতালে উপর্যুপরি হামলা চালানো হয়। আলেকাসিরের ভাষ্য অনুযায়ী, মোজতাবা তৃতীয় যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং পরবর্তীতে বিধ্বস্ত ওই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে অত্যন্ত নাটকীয়ভাবে জীবিত উদ্ধার করা হয়।


সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনির নাম নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলেকাসির জানান, নতুন নেতা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে কি না, সে বিষয়ে মোজতাবার বিন্দুমাত্র ধারণাও ছিল না। গত ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগ পর্যন্ত তিনি এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। তবে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইসলামি প্রজাতন্ত্রের আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী তাকে এই গুরুদায়িত্ব গ্রহণ করতেই হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব পালনকারী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের গোপন ভোটাভুটিতে ৫৯ জন সদস্যের মধ্যে মোজতাবা খামেনি এককভাবে ৫০টি ভোট লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন সদস্য ভোট দান থেকে বিরত থাকেন।


বাবার প্রাণঘাতী হামলার পর আহত মোজতাবা খামেনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন রয়েছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটিয়ে গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে মোজতাবা খামেনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। শত্রুর আক্রমণ ও প্রতিকূল পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মোজতাবা ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে সর্বোচ্চ পথপ্রদর্শক হিসেবে দেখতে নারাজ দেশটির নীতিনির্ধারক মহল।

সূত্র : এনডিটিভি ও আল আরাবি


এ সম্পর্কিত আরো খবর