ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাট-প্যাডের সংঘর্ষ নাকি ব্যাট-বলের স্পর্শ? শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞ ও বিশ্বসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের একটি সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ডের একটি ক্যাচ আউট ঘিরে তৃতীয় আম্পায়ার হিসেবে তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।


ম্যাচে ৩৫২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩০তম ওভারের শেষ বলটির মুখোমুখি হয়েছিলেন শেরফান রাদারফোর্ড। ভারতের বোলার নামান ধীরের করা বলটি কাট করতে গেলে তা উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসবন্দী হয়। ভারতীয় খেলোয়াড়দের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে তাৎক্ষণিকভাবে রিভিউয়ের আবেদন করেন রাদারফোর্ড।


টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি যখন ব্যাটের পাশ দিয়ে অতিক্রম করছিল, তখন স্নিকোমিটারে একটি স্পাইক বা শব্দ ধরা পড়ে। তবে মূল বিতর্ক শুরু হয় ক্যামেরার ক্লোজআপ দৃশ্য নিয়ে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট ফাঁক থাকলেও একই সময়ে ব্যাট ও প্যাডের সংযোগ ঘটেছিল। ফলে স্নিকোতে ধরা পড়া শব্দ ব্যাট-বলের ঘর্ষণের কারণে তৈরি হয়েছিল, নাকি ব্যাট ও প্যাডের লাগার ফলে—তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সমস্ত বিষয় পর্যালোচনা করে মাঠের আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখেন। এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে ক্ষুব্ধ মনে মাঠ ছাড়েন রাদারফোর্ড।


বিষয়টি নিয়ে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ইয়ান বিশপও কথা বলেন। তিনি জানান, তৃতীয় আম্পায়ারের ব্যাখ্যা অনুযায়ী—ব্যাট ও বলের মধ্যে কোনো ফাঁক দেখতে পাননি আম্পায়ার, যা বেশ কৌতূহলোদ্দীপক। এছাড়া ভারতীয় বিশিষ্ট সাংবাদিক বিক্রান্ত গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লেখেন, রাদারফোর্ড আউট ছিলেন না এবং টিভি আম্পায়ার কীভাবে ফাঁক দেখতে পেলেন না, তা বোধগম্য নয়।


এদিকে এই বিতর্কিত সিদ্ধান্ত সত্ত্বেও ম্যাচে দারুণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৮.২ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩৫২ রানের লক্ষ্য টপকে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ায় সফরকারীরা, আর প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক ভারত (২-১)।


এ সম্পর্কিত আরো খবর