ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

কেপটাউনে ক্রিকেট কিংবদন্তিদের মিলনমেলা


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫২ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক স্মরণীয় দাতব্য মিলনমেলার আয়োজন করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার জেপি ডুমিনি। ক্রিকেট বিশ্বের একঝাঁক কিংবদন্তির উপস্থিতিতে মুখর হয়ে ওঠা এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, শন পোলক, মার্ক বাউচার এবং অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লির মতো মহাতারকারা।


শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই মহতী উদ্যোগের প্রশংসা করে একটি আবেগঘন বার্তা দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। তিনি তাঁর পোস্টে লেখেন, ক্রিকেট ইতিহাসের অনন্য সব তারকার সঙ্গে আড্ডা দেওয়া এবং জমা হওয়া রান, উইকেট ও পুরোনো স্মৃতির রোমন্থন করার সুযোগ প্রতিদিন আসে না। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার এই মহৎ উদ্দেশ্যে সবাইকে একত্রিত করে চমৎকার একটি দিন উপহার দেওয়ার জন্য জেপি ডুমিনিকে বিশেষ সাধুবাদ জানান তিনি।


উল্লেখ্য, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত জনপদ ও স্কুলপড়ুয়া শিশুদের মাদকের গ্রাস ও গ্যাং সহিংসতা থেকে দূরে রেখে ক্রিকেটের মূলধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘জেপি২১ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন জেপি ডুমিনি। খেলাধুলার ইতিবাচক ও নিরাপদ পরিবেশে শিশুদের বড় করে তোলার এই দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় ক্রিকেট বিশ্বের তারকাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর