ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্য খাত ও ব্যাংক-বীমা আজ মাটির সঙ্গে মিশে গেছে: জামায়াত আমির


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

দেশের স্বাস্থ্য খাতসহ সামগ্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো বর্তমানে চরম বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যাংক, বীমা, করপোরেশন ও স্টক মার্কেট আজ মাটির সঙ্গে মিশে গেছে। রাজধানীর বুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে সহজেই অনুমেয় যে সারা দেশের সার্বিক অবস্থা কতটা উদ্বেগজনক।


রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত আমীর। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের কষ্টের জমজমের পানি ও মালামাল নিয়ে হয়রানির প্রতিবাদ করায় একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো এবং হেলমেট পরিয়ে অপমান করা হয়েছে। তিনি যে প্রবাসীদের অধিকার ও আত্মসম্মানের পক্ষে কথা বলেছেন, তা শতভাগ সত্য। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।


সরকারকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণকে বোকা বা অন্ধ ভাবার কোনো সুযোগ নেই। অপরাধীদের আড়াল করার চেষ্টা ব্যর্থ হবে। ডেঙ্গু মোকাবেলার প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর মতো মারাত্মক রোগ প্রতিরোধে বিশ্ববাজারে প্রতিষেধক টিকা চলে এলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারিভাবে তহবিল না থাকলে অন্তত বেসরকারিভাবে টিকা আমদানির পথ উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী সবসময় দেশের জনগণের দুর্দিনে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধেও এই সচেতনতা সপ্তাহ দেশব্যাপী সফলভাবে পালন করা হবে বলে উল্লেখ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ওপর জোর দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সম্ভাব্য মেয়র প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর