ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,  ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজে বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান জামিন পেলেন না এমপি গাজী নজরুল ইসলাম রসায়নে নোবেল জিতলেন ফ্রান্সের কাগান ও জাপানের সোয়াই ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা! শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি পেছাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগুন ও প্রিয়াংকার নতুন গান

বিমানবহর সম্প্রসারণ:

ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ ঐতিহাসিক চুক্তি


  • আপলোড সময় : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২০ এএম

বিমানবহরকে আরও আধুনিক, গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আজ বুধবার (৭ অক্টোবর) ১০টি নতুন উড়োজাহাজ ক্রয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এর মাধ্যমে বিমানের বহরে যুক্ত হতে চলেছে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত উড়োজাহাজ।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ারবাসের সঙ্গে হওয়া এই নতুন চুক্তির আওতায় বিমানবহরে যুক্ত হবে মোট ১০টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৪টি সুপরিসর এ ৩৫০-৯০০ ওয়াইড-বডি (Wide-body) এয়ারক্রাফট এবং ৬টি অত্যাধুনিক এ ৩২১ নিও ন্যারো-বডি (Narrow-body) উড়োজাহাজ। ২৫টি বোয়িং উড়োজাহাজ সংগ্রহের চলমান পরিকল্পনার পাশাপাশি বিমানবহরের সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তুলতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি হোসেন। এছাড়া এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী চলতি অক্টোবরের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার এই চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

 

নতুন এই উড়োজাহাজগুলোর কার্যকর ব্যবহার প্রসঙ্গে বিমান কর্মকর্তারা জানান, চুক্তির আওতাধীন ৪টি এ ৩৫০-৯০০ ওয়াইড-বডি এয়ারক্রাফট ভবিষ্যতে বিমানের দূরপাল্লার (Long-haul) আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করা হবে। এর ফলে যাত্রীদের দীর্ঘপথের যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ হবে। পাশাপাশি, ৬টি এ ৩২১নিও উড়োজাহাজগুলো আঞ্চলিক ও মাঝারি দূরত্বের বিভিন্ন গন্তব্যের রুটে যাত্রী পরিবহনে নিয়োজিত হবে।

 

বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে বিমানবহরের আধুনিকায়ন অপরিহার্য। এয়ারবাসের মতো শীর্ষস্থানীয় নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ভবিষ্যৎ বৈশ্বিক এভিয়েশন বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। নতুন এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর আন্তর্জাতিক রুটে বিমানের ফ্রিকোয়েন্সি ও যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের এভিয়েশন খাতের জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে।


এ সম্পর্কিত আরো খবর