ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,  ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজে বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান জামিন পেলেন না এমপি গাজী নজরুল ইসলাম রসায়নে নোবেল জিতলেন ফ্রান্সের কাগান ও জাপানের সোয়াই ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা! শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি পেছাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগুন ও প্রিয়াংকার নতুন গান

ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা


  • আপলোড সময় : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

জাপানের সর্বদক্ষিণ অঞ্চলের ওকিনাওয়া দ্বীপে এক স্থানীয় নারী হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হত্যাকাণ্ডে এক মার্কিন মেরিন সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর মার্কিন সেনাদের আগামী এক মাসের জন্য নাইট কার্ফু এবং সব ধরনের মদ্যপান বা অ্যালকোহল গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


নিহত নারীর নাম আনা ইয়াগি (৩৯), যিনি রাজধানী নাহা শহরের একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া যান। পুলিশ জানায়, গত শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং নিহতের গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর তার মানিব্যাগ ও ব্যাকপ্যাক ছিনতাই করা হয়। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ২০ বছর বয়সি মার্কিন মেরিন সেনা ল্যান্স করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডকে সন্দেহ করা হচ্ছে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


ঘটনার পর সৃষ্ট তীব্র ক্ষোভ ও নিরাপত্তার শঙ্কার মুখে ওকিনাওয়ায় মার্কিন সামরিক বাহিনীর সমস্ত অপারেশন বা কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে, যে সময়ে সেনাদের শৃঙ্খলা ও আচরণগত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। লেফট্যানেন্ট জেনারেল বেঞ্জামিন ওয়াটসন এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, এই ধরনের অপরাধ দ্বিপক্ষীয় বিশ্বাস ও আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।


এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস ও জঘন্য হিসেবে অভিহিত করে মার্কিন প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ওকিনাওয়ার গভর্নর জেন্টা কোজা এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে বৈঠকে বসবেন। বিশ্বের সবচেয়ে বেশি মার্কিন সেনা উপস্থিতি থাকা ওকিনাওয়া দ্বীপে এই ধরনের ঘটনায় দীর্ঘদিনের জনরোষ আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর