ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,  ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজে বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান জামিন পেলেন না এমপি গাজী নজরুল ইসলাম রসায়নে নোবেল জিতলেন ফ্রান্সের কাগান ও জাপানের সোয়াই ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা! শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি পেছাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগুন ও প্রিয়াংকার নতুন গান

আগুন ও প্রিয়াংকার নতুন গান


  • আপলোড সময় : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০০ পিএম

সংস্কৃতি প্রতিবেদক। 

সুমী শারমীন একজন গায়ক এবং গীতিকার। তিনি নিজে যেমন নিজের লেখা অনেক গানে কন্ঠ দিয়েছেন। আবার তার লেখা গানও গেয়েছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সেই ধারাবাহিকতায় এবার সুমী শারমীনের লেখা দুটি ভিন্ন গানে কন্ঠ দিয়েছেন নব্বই দশক থেকে শুরু আজকের প্রজন্ম পর্যন্ত শ্রোতাপ্রিয়তায় থাকা সঙ্গীতশিল্পী আগুন ও এই প্রজন্মের শ্রোতা প্রিয় মিষ্টি কন্ঠের সঙ্গীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।


গত ৬ অক্টোবর বাংলাদেশ বেতারে এই গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটির সুরকার রুমন হায়াত।  সুমী শারমীন বলেন,‘ শ্রদ্ধেয় আগুন ভাই আমাদের কৈশোরের ভীষণ ভালোলাগার ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য প্রিয় এই শিল্পী আমার লেখা একটি গানে কন্ঠ দিয়েছেন এটা যেন আমার জন্য সত্যিই এক পরম প্রাপ্তি। যদিও এর আগে অনেক স্বনামধন্য সঙ্গীতশিল্পী আমার লেখা গান গেয়েছেন।


তারপরও আগুন ভাইয়ের কন্ঠে আমার গান যেন আমার গীতিকবিতা আরো স্বার্থক হয়ে উঠলো। আগুন ভাই এখনো কী দারুণ গান আমি মুগ্ধ হয়ে তার কন্ঠে আমার গান শুনছিলাম। সঙ্গে এই গানে আরো কন্ঠ দিয়েছেন ভীষণ সুরেলা শিল্পী প্রিয়াংকা বিশ্বাস। আগুন ভাই ও প্রিয়াংকার কন্ঠে আমার লেখা গান সত্যিই এক অণ্যরকম ভালোলাগার আবেগ। এই আবেগ এই ভালোলাগা ব্যাখা করার নয়। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতাদের ভালোলাগবে।’


আগুন বলেন,‘ গানের কথা আমার কাছে ভীষণ ভালোলেগেছে, সেইসাথে গানের সুর। আর বাংলাদেশ বেতারতো আসলে আমাদের আবেগের জায়গা, এখানে গান গাইতে আসলে কতো কতো স্মৃতি মনে পড়ে যায়।’


এ সম্পর্কিত আরো খবর