ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,  ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজে বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান জামিন পেলেন না এমপি গাজী নজরুল ইসলাম রসায়নে নোবেল জিতলেন ফ্রান্সের কাগান ও জাপানের সোয়াই ওকিনাওয়ায় জাপানি নারী হত্যার জেরে মার্কিন সেনাদের ওপর নিষেধাজ্ঞা ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা! শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি পেছাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগুন ও প্রিয়াংকার নতুন গান

এস আর মজুমদারের নাটকে প্রথম আলী রাজ


  • আপলোড সময় : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬ সময় : ৪:১৯ পিএম

সংস্কৃতি প্রতিবেদক। 

আলী রাজ বাংলাদেশের সিনেমা ও নাটকের একজন গুনী অভিনেতা। অভিনয় জীবনের শুরুতে যদিও তিনি নাটকেই অভিনয় শুরু করেছিলেন। পরবর্তীতে নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে সিনেমাতে তার যাত্রা শুরু হয়। একসময় সিনেমাতে অভিনয়েই থিতু হন আলী রাজ। তার আগের নাম ছিলো ডাব্লিউ আনোয়ার। সিনেমাতে এসে তার নাম হয়ে যায় আলী রাজ। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি আলী রাজ বিগত বেশ কয়েকবছর যাবত নাটকেও অভিনয় করছেন। এই প্রজন্মের অনেক মেধাবী পরিচালকের নাটকে তিনি অভিনয় করেছেন।


এবারই প্রথম তিনি প্রজন্মের মেধাবী পরিচালক, নাট্যকার এস আর মজুমদারের নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তিনি অপূর্ব’র বাবার চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। আলী রাজ বলেন,‘ এবারই প্রথম এস আর মজুমদারের পরিচালনায় নাটকে অভিনয় করলাম। খুব ভালো ছেলে এবং বেশ মেধাবী একজন পরিচালক। আমার কাছে মনে হয়েছে এস আর মজুমদার সবদিক দিয়ে খুব ভালো একজন পরিচালক। যে কারণে কাজটি করতেও আমার খুব ভালোলেগেছে। আমি তার এই নাটকটি নিয়ে ভীষণ ভীষণ আশাবাদী।’ এস আর মজুমদার বলেন,‘ ১৯৮৪ সালে বিটিভিতে যখন ঢাকায় থাকি নাটকটি প্রচারিত হয়, তখন আমার ৬ বছর মাত্র। নাটকটি নিয়ে সেই সময়ের দর্শকদের মধ্যে যে একটা তুমুল আগ্রহ কাজ করতো তা আমি সেই বয়েসেই বেশ টের পেতাম। রাত ৮ টার বাংলা সংবাদ শেষে নাটকটি দেখার জন্যে পরিবারের সবাই মুখিয়ে থাকতেন।


ঢাকায় থাকি নাটকের মাহমুদ চরিত্রে আলী রাজ ভাই ছিলেন দূর্দান্ত। এরপরপরই তিনি টেলিভিশন ছেড়ে সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন। এক সময় যাকে দূর আকাশের তারা বলে মনে হতো, এবার সেই আলী রাজ ভাইয়াকে নির্দেশনা দেবার সৌভাগ্য হলো আমার!  আমার কাছের কেউ নাটকটির শ্যুটিং মূহুর্তের একটি অংশে তার অভিনয় আমার চোখে অশ্রæর বন্যা বইয়ে দিয়েছে। তার সাথে কাজ করতে গিয়ে মাটির মানুষ কাকে বলে তা নতুন করে উপলব্ধি করেছি। পরম শ্রদ্ধা ভালোবাসা রইলো প্রিয় আলী রাজ ভাইয়ের প্রতি।’ এদিকে আলী রাজ অভিনীত ‘নাকফুল’,‘ বিদায়’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। নাসির উদ্দিন ইউসূপ বাচ্চু প্রযোজিত ‘আয়না’ নাটকে প্রথম অভিনয় করেন আলী রাজ।


এরপর ‘ঢাকায় থাকি’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এর পরপরই নায়ক রাজ রাজ্জাকের প্রযোজনা ও পরিচালনায় ‘সৎ ভাই’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপরও নায়খ রাজের সঙ্গে সম্মান, দংশন, দুর্নাম’সহ আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করেন। ২০১৬ সালে ‘পুড়ে যায় মন’ এবং ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিতক্র পুরস্কারে ভূষিত হন আলী রাজ। তার অভিনীত প্রিয় সিনেমার তালিকায় এই দুটি ছাড়া আরো রযেছে ‘সৎ ভাই’,‘ সন্তান আমার অহংকার’,‘ পাহারাদার’, ‘ পদ্মা মেঘনা যুমনা’,‘ এক বুক জ¦ালা’। সিরাজগঞ্জের ধানবান্দির ছেলে আলী রাজের ছোট ভাই রফিক কিছুদিন আগে মারা যান। তার ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে আকাশই এখন ধানবান্দিতে আছেন। আর কেউ নেই।



এ সম্পর্কিত আরো খবর