ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬,  ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন ফজলুল হক নয়ন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ায় শিশির মনিরকে নিয়ে প্রশ্ন আগামী দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ স্থাপনের তাগিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি পদে পদোন্নতি: প্রজ্ঞাপন জারি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সোমবার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৫৯ পিএম

দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ আইনজীবী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।


আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জুনিয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর।


দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি দেশের আইনি অঙ্গনে একজন বিশিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী হিসেবেও অত্যন্ত খ্যাতিমান ছিলেন।


তার এই আকস্মিক প্রয়াণে দলীয় নেতাকর্মীসহ দেশের রাজনৈতিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর