ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬,  ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন ফজলুল হক নয়ন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ায় শিশির মনিরকে নিয়ে প্রশ্ন আগামী দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ স্থাপনের তাগিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি পদে পদোন্নতি: প্রজ্ঞাপন জারি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সোমবার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০২ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা এবং মার্কিন উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে পৌঁছেছে।


আজ বৃহস্পতিবার প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, তেলের এই হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের মধ্যে নতুন করে মূল্যস্ফীতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে পুনরায় সুদের হার বাড়ানোর কথা ভাবতে হতে পারে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, এ নিয়ে আলোচনা চলমান রয়েছে। এছাড়া ইরানের সঙ্গে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে কাতারের উত্তর উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যেখানে হতাহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচলে বাধা সৃষ্টির ফলে তেল সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন কমার শঙ্কাও দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেনের প্রভাবে শেল ও শেভরন কোম্পানিগুলো তাদের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। জ্বালানি খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডেনমার্কের শীর্ষ শিপিং কোম্পানি মার্স্ক তাদের আমদানি ও রপ্তানি পণ্য সরবরাহের ক্ষেত্রে জরুরি জ্বালানি সারচার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে।


জ্বালানি তেলের এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার ও বন্ডবাজারেও। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ২০০৭ সালের পর সর্বোচ্চ অবস্থানে উঠে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান ভূরাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের এই জোড়া ফলার কারণে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে।


এ সম্পর্কিত আরো খবর