ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬,  ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন ফজলুল হক নয়ন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ায় শিশির মনিরকে নিয়ে প্রশ্ন আগামী দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ স্থাপনের তাগিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি পদে পদোন্নতি: প্রজ্ঞাপন জারি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সোমবার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জাপানের পূর্বাঞ্চলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৪:০২ পিএম

জাপানের পূর্বাঞ্চলে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে দেশটির চিবা ও ইবারাকি প্রিফেকচারে এই ভূকম্পন অনুভূত হয়। তবে আবহাওয়া সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, উভয় ভূমিকম্পের পরেই কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর প্রাথমিক মাত্রা ছিল ৪ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের তীব্রতা মাপার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে কম্পনের তীব্রতা ছিল ৪। এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।


এর ঠিক তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ৪ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা রেকর্ড করা হয় ৩। পরপর দুই দফায় মৃদু থেকে মাঝারি মাত্রার এই কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ বা অগ্নীবলয়ের মধ্যে অবস্থিত হওয়ায় জাপানে প্রায় নিয়মিতভাবেই ভূকম্পন হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।


এ সম্পর্কিত আরো খবর