ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,  ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই জলপরী কি সত্যিই আছে? হাজার বছরের পুরোনো মৎস্যকন্যার মিথের আসল ইতিহাস দীর্ঘক্ষণ সাইক্লিং কি পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয়? জানুন বিশেষজ্ঞদের মতামত রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী কে এই নাভি পিল্লে: বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেক নোবেল জয় জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী! জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ইরানের ‘শ্যাডো ফ্লিটে’র ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ডলারের দরপতন ও তেলের দামে বাড়ল স্বর্ণের দাম

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী!


  • আপলোড সময় : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৩৯ পিএম

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বয়ং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী মন্ত্রী নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।" কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের সেরা গ্রন্থাগারগুলোর সঙ্গে যুক্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত ল্যাব না থাকার কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, যা দ্রুত দূর করা প্রয়োজন। এছাড়া শুধু বিজ্ঞান নয়, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।


পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার বা ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো আধুনিক ডিসিপ্লিনের খেলায়ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। স্কুল পর্যায় থেকেই নারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।


এ সময় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর