ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

খতিবের অপসারণ ইস্যু

জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৩৫ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের দাবি ও এর পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা থাকার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকার ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গন। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারী মুসল্লিরা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদূদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে বায়তুল মোকাররমের উত্তর গেট ও আশপাশের এলাকা মুখর করে তোলেন। তবে খতিব অপসারণের প্রক্রিয়ায় জামায়াতের সংশ্লিষ্টতা নিয়ে ওঠা অভিযোগের কোনো স্বাধীন সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সাম্প্রতিক সময়ে খতিব মুফতি আব্দুল মালেক কওমি আলেমদের একাংশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার তীব্র সমালোচনা করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি বক্তব্যে তিনি এই জোটে যোগদানকে ‘গোমরাহি’ বা পথভ্রষ্টতা হিসেবে আখ্যায়িত করেন এবং জামায়াতের লোগোতে থাকা ‘আকিমুদ-দ্বীন’ শব্দের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন। খতিবের ওই মন্তব্যের পর থেকেই ইসলামপন্থি রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট আলেম সমাজের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়, যার বহিঃপ্রকাশ ঘটল আজকের এই বিক্ষোভ ও উত্তেজনার মধ্য দিয়ে।


এ সম্পর্কিত আরো খবর