ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদারীপুরে আসামির বাড়িতে আগুন


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে। এ জঘন্য ঘটনার বিচারের দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল শেষে অভিযুক্তের বসতবাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত সোমবার বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে একই গ্রামের বাসিন্দা হাবুল শিকদার (৫৭) চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করে মেয়েটির পরিবার। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই অভিযুক্ত হাবুল শিকদার বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যান। অভিযোগ উঠেছে, ঘটনাটি স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়া এবং থানায় কোনো আইনি মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছিল একটি প্রভাবশালী মহল।


ধর্ষণচেষ্টার বিচার না হওয়া এবং মামলা না করার জন্য চাপের মুখে পড়ে চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নারী-পুরুষ। সোমবার বিকেলে অভিযুক্ত হাবুল শিকদারের দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় এক বিশাল ঝাড়ু মিছিল বের করেন গ্রামবাসী। মিছিলটি সাহেবরামপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হঠাৎ উত্তেজিত জনতা কালকিনি থানার মধ্যেরচর গ্রামে অভিযুক্ত হাবুল শিকদারের ফাঁকা বসতবাড়িতে হামলা চালায়। এসময় ঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে হাবুল শিকদারের বসতঘর ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন নিজের হাতে তুলে নেওয়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর