ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে তরুণদের অহিংস বিক্ষোভে নজিরবিহীন পুলিশি দমনপীড়ন ও হাজার হাজার আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সহযোগীরা যতই পুলিশি শক্তি প্রয়োগ করুন না কেন, এই আন্দোলন থামবে না এবং শেষ পর্যন্ত তাদের ঘেরাও করেই গণতন্ত্র ও সংবিধান রক্ষা করা হবে।


শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে প্রশাসন মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন চলাচল বাতিল এবং যন্তর মন্তরসহ পুরো এলাকা অবরুদ্ধ করে রাখায় বিমানবন্দর থেকেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ হাজার হাজার আন্দোলনকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ব্যাপক ধরপাকড়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।


ভিডিওবার্তায় নরেন্দ্র মোদি ও আরএসএস-কে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল বলেন, গত এক দশকের বেশি সময় ধরে তিনি বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে লড়াই করছেন এবং তাদের মানসিকতা ও চরিত্র সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। এই শাসকগোষ্ঠীর মূল চরিত্রই হলো ‘কাপুরুষতা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা বুঝতে পারছেন যে তাঁদের পায়ের তালের মাটি সরে যাচ্ছে এবং জনসমর্থনের পরিধি দিন দিন সংকুচিত হয়ে আসছে।


সরকারের দমনপীড়নের কঠোর সমালোচনা করে রাহুল গান্ধী আরও বলেন, “মিস্টার মোদি, আপনি যা খুশি তাই করতে পারেন। ১০ হাজার, ২০ হাজার বা ৫০ হাজার—যত ইচ্ছে পুলিশ বাহিনী ডাকুন। সব নেতা ও দেশের তরুণদের গ্রেপ্তার করুন। কিন্তু মনে রাখবেন, আমরা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরছি এবং কোনোভাবেই পেছাবো না।” বিগত ১৫-১৬ বছরে ভারতের গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর যে ধকল গেছে, তা আর হতে দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


দেশের জেন-জি ও তরুণ সমাজকে উদ্দেশ করে কংগ্রেস নেতা বলেন, “ভারতের সাহসী তরুণরা, তোমাদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা সব সময় তোমাদের পাশে আছি। এই ফ্যাসিস্ট সরকার ও যারা সংবিধানের ওপর আঘাত হেনেছে, তাদের পরাজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”


এ সম্পর্কিত আরো খবর