ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

জমি নিয়ে বিরোধের জের

বড় ভাইয়ের গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুট


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ব্যবসায়িক গোডাউন ভেঙে আনুমানিক ২০ লাখ টাকার নির্মাণ সামগ্রী লুটপাট ও জায়গা দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।


আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার বাগভান্ডার এলাকায় এ নজিরবিহীন ঘটনা ঘটে। পরে বিতর্কিত জমিটি রাতারাতি টিন দিয়ে ঘিরে দখলের চেষ্টা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী হাফিজুর রহমান হাফিজ (৫০) এবং অভিযুক্ত সহিদুল ইসলাম লিটন একে অপরের আপন ভাই। তাঁদের বাবার নাম মৃত মোহাম্মদ রোস্তম আলী।


ভুক্তভোগী হাফিজুর রহমানের দাবি, ১৯৭৮ সালে তিনি নিয়মমাফিক জমি ক্রয় করে নিয়মিত খারিজ ও খাজনা পরিশোধের মাধ্যমে দীর্ঘ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একই দাগ-খতিয়ানের জমি দাবি করে ছোট ভাই সহিদুল ইসলাম লিটনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় সালিশ বৈঠক হলেও বিষয়টির কোনো স্থায়ী সুরাহা হয়নি। শনিবার সকালে লিটন বহিরাগত লোকজন সঙ্গে নিয়ে হাফিজুরের গোডাউন ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় গোডাউনে সংরক্ষিত লোহার রড, প্লাস্টিক সামগ্রী, পাইপ, দরজা, শাটার ও অ্যাঙ্গেলসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী হাফিজুর রহমান স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর অভিযুক্ত ছোট ভাই সহিদুল ইসলাম লিটন ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় দলীয় ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে জোরপূর্বক গোডাউন ভেঙে মালামাল লুট ও জমি দখল করেছেন।


এ বিষয়ে ভুক্তভোগী হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সহিদুল ইসলাম লিটনের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর