ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত সেতু


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার নদীবেষ্টিত হাজার হাজার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের অবসান ঘটতে যাচ্ছে। চীনের প্রত্যক্ষ অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকা বিপুল প্রাক্কলিত ব্যয়ে জেলার বুক চিরে বয়ে যাওয়া প্রমত্তা আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক দৃষ্টিনন্দন সেতু। সম্প্রতি চীনের বিশেষজ্ঞ প্রকৌশলী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।


পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী, এলজিইডির স্থানীয় নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের বহু বছরের। নদে সেতু না থাকায় সরাসরি জেলা শহরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো নদীর কোলঘেঁষে থাকা কয়েকটি গ্রামের লাখো মানুষকে। বছরের পর বছর রোদ, বৃষ্টি কিংবা ঝড়ের দিনে ঝুঁকি নিয়ে তাদের একমাত্র ভরসা ছিল ইঞ্জিনচালিত ট্রলার বা খেয়া নৌকা, যার ফলে প্রায়শই ঘটত প্রাণঘাতী দুর্ঘটনা। তবে আশার কথা হলো, ভুক্তভোগী মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন করেছে এলজিইডি।


প্রকল্পের অগ্রগতির বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী জানান, সেতু নির্মাণে এখন আর কোনো বড় প্রশাসনিক জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে এবং চীনা প্রকৌশলী দল প্রজেক্ট সাইট চূড়ান্ত পরিদর্শন করেছেন। শিগগিরই মূল নির্মাণকাজের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু হবে।


এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, দ্রুততম সময়ের মধ্যে সেতুটির মূল নির্মাণকাজ উদ্বোধনের লক্ষ্যে প্রশাসনিক সব প্রক্রিয়া জোরদার করা হয়েছে। খুব দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া, যা শেষ হলেই ধাপে ধাপে দৃশ্যমান হবে স্বপ্নের এই আড়িয়াল খাঁ সেতু।




এ সম্পর্কিত আরো খবর