আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে চলা নজিরবিহীন পুলিশি অভিযানের মধ্যে দলটির আটক শীর্ষ তিন নেতার খোঁজ না মেলায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। আটকের পর থেকে তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য না দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।
নিখোঁজ ও আটক হওয়া শীর্ষ নেতারা হলেন—সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই কেন্দ্রীয় নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, পুলিশ আটকদের ওপর কড়াকড়ি আরোপ করে তাদের বাইরের কোনো ব্যক্তি বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার ন্যূনতম সুযোগ দিচ্ছে না।
এদিকে ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও দিল্লি পুলিশ তাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করে।