ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,  ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই জলপরী কি সত্যিই আছে? হাজার বছরের পুরোনো মৎস্যকন্যার মিথের আসল ইতিহাস দীর্ঘক্ষণ সাইক্লিং কি পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয়? জানুন বিশেষজ্ঞদের মতামত রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী কে এই নাভি পিল্লে: বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেক নোবেল জয় জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী! জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ইরানের ‘শ্যাডো ফ্লিটে’র ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ডলারের দরপতন ও তেলের দামে বাড়ল স্বর্ণের দাম

জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক


  • আপলোড সময় : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘দেভারা’ সিনেমার ‘চুট্টামল্লে’ গান নিয়ে বিকৃত এআই ভিডিওর রেশ কাটতে না কাটতেই এবার নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। হায়দরাবাদ সিটি পুলিশের কমিশনার ভি সি সজ্জনারের ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে অভিনেতা জুনিয়র এনটিআরকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্যাগ করেছেন স্বয়ং পুলিশ কমিশনার।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে ‘চুট্টামল্লে’ গানের বিকৃত এআই ভিডিও তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই ছবির সঙ্গে হায়দরাবাদ পুলিশ কমিশনার সজ্জনারের উপস্থিতি জুড়ে দেওয়া হয়। তবে কমিশনার স্পষ্ট করে জানিয়েছেন যে ছবিটির কোনো বাস্তব ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ এআই বা ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি।


এক্সে ছবিটির সত্যতা নাকচ করে সজ্জনার বলেন, "এআই দিয়ে তৈরি ছবি দিন দিন বাস্তবের মতো হয়ে উঠছে, তাই অনলাইনে দেখা কোনো কিছু যাচাই না করে বিশ্বাস করা বা ছড়িয়ে দেওয়া উচিত নয়।" একই সঙ্গে তিনি জুনিয়র এনটিআরকে উদ্দেশ্য করে বলেন, অভিনেতার কিছু ভক্ত যেভাবে এই ধরনের বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়াচ্ছেন, সে বিষয়ে যেন তিনি নজর দেন।


বিতর্ক তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি পোস্ট মুছে ফেলে এবং কমেন্টে ক্ষমা প্রার্থনা করে। তবে জুনিয়র এনটিআরের কিছু ভক্ত এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, যারা এসব কাজ করছেন তারা প্রকৃতপক্ষে অভিনেতার কোনো প্রকৃত ভক্ত নন। এর আগে ‘চুট্টামল্লে’ গানের বিকৃত ভিডিওর প্রতিবাদ জানিয়ে একটি দীর্ঘ বিবৃতিতে অভিনেত্রী জাহ্নবী কাপুর নারী স্বাধীনতা, ব্যক্তিগত সীমারেখা ও নিরাপত্তার প্রসঙ্গ জোরালোভাবে তুলে ধরেছিলেন। পাশাপাশি জুনিয়র এনটিআরও এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এ সম্পর্কিত আরো খবর