ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,  ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই জলপরী কি সত্যিই আছে? হাজার বছরের পুরোনো মৎস্যকন্যার মিথের আসল ইতিহাস দীর্ঘক্ষণ সাইক্লিং কি পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয়? জানুন বিশেষজ্ঞদের মতামত রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী কে এই নাভি পিল্লে: বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেক নোবেল জয় জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী! জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ইরানের ‘শ্যাডো ফ্লিটে’র ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ডলারের দরপতন ও তেলের দামে বাড়ল স্বর্ণের দাম

শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ১:৫৭ এএম

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী একটি প্রাইভেটকারের গতিরোধ করে ক্যাশ ম্যানেজারকে গুলি করার পর টাকাভর্তি দুটি বস্তা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা আরও দুই বিকাশ কর্মকর্তাসহ চালককে মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ আনুমানিক আড়াই কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেল (৩৫) মাওনা এলাকার বিকাশের ক্যাশ ম্যানেজার। তাঁর পেটে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।


আহত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন তাঁরা। তিনটি বস্তায় টাকা ভরে ঢাকা মেট্রো-গ বাগ-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে মাওনার উদ্দেশে রওনা হন তিন কর্মকর্তা। পথে কর্ণপুর এলাকার নির্জন সড়কে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁদের গাড়ির পথ আটকে দেয়। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় তারা। পরে তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অন্য দুই কর্মকর্তা ও চালককে মারধর করে হামলাকারীরা।


একপর্যায়ে গাড়ির পেছনে রাখা টাকাভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবে, ওই দুটি বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ হিমেলকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত রয়েছে। তাঁর অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


এদিকে, বিপুল পরিমাণ নগদ টাকা বহনের সময় বিকাশকর্মীদের সঙ্গে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল না বলে জানা গেছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিকাশের পক্ষ থেকে থানায় কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে জানানো হয়নি। চার কোটি টাকা বহনের জন্য পুলিশের নিরাপত্তাও নেওয়া হয়নি। ঘটনা সম্পর্কে জানার পর তিনি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সার্বিক বিষয় খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ সম্পর্কিত আরো খবর