ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

কিয়েভের ওপর নজিরবিহীন চাপ: সাহায্য বন্ধের কড়া বার্তা মার্কিন প্রশাসনের


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধ না করলে কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ইউরোপীয় মিত্রদের মাধ্যমে অস্ত্র ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্থগিত রাখার কঠোর সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের লাগাতার এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই কড়া অবস্থান নিয়েছে।


সোমবার (১২ অক্টোবর) বিশ্বখ্যাত সংবাদমাধ্যম সিএনএন এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইউরোপীয় উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন থেকে পাঠানো এই বিশেষ সতর্কবার্তায় সরাসরি ইউক্রেনীয় সামরিক কমান্ডার ও ইউক্রেন সরকারের নীতি নির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। মার্কিন প্রশাসনের মতে, রুশ জ্বালানি অবকাঠামোতে কিয়েভের পালটা হামলা বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে সম্প্রতি ওয়াশিংটনের তরফ থেকে ‘জ্বালানি যুদ্ধবিরতির’ যে আকস্মিক ঘোষণা দেওয়া হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য তা এক প্রকার বিস্ময় হিসেবে এসেছে।


ইউরোপীয় কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই গোয়েন্দা সহায়তা ও অস্ত্র প্রকিউরমেন্ট বা সংগ্রহ প্রক্রিয়া বন্ধ করে দেয়, তবে ইউক্রেনের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক ও অপূরণীয় ঝুঁকিতে পড়বে। বিশেষ করে রুশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি শনাক্তকরণ এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন গোয়েন্দা ইনপুট ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বন্ধ হলে ইউক্রেনীয় আকাশ পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়তে পারে।


এর আগে চলতি বছরের শুরুর দিকেও মার্কিন প্রশাসনের সঙ্গে কিয়েভের টানাপোড়েন তৈরি হয়েছিল। সম্প্রতি দুই দেশের মধ্যকার ডিজেল সংক্রান্ত সমীকরণ এবং নেতৃত্ব নিয়ে ওয়াশিংটনের কিছু মন্তব্যের পর কিয়েভ ও হোয়াইট হাউসের মধ্যকার পারস্পরিক সম্পর্কে নতুন করে উত্তেজনা ও তিক্ততা তৈরি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর