ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীর নিউমার্কেট কাঁচাবাজারে অগ্নিকান্ড ১২টি দোকান পুরে ছাই


শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার ঘটনা। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:৫২ পিএম

রাজশাহী নগরীর নিউমার্কেট সংলগ্ন কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড  ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার অবস্থিত এ কাঁচাবাজারে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।


আগুনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে বেশিরভাগই ছিল কাঁচা সবজি ও মুদির দোকান। দুটি দোকান ছিল মুরগির। আগুন দ্রæত ছড়িয়ে পড়লেও মার্কেটের ভেতরের অংশের দোকানগুলো অক্ষত থাকে।


রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।#



এ সম্পর্কিত আরো খবর