ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মিরসরাইয়ে ভুমিদস্যু সিরাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


মিরসরাইয়ে ভুমিদস্যু সিরাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন । ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ৬:০৬ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে হতদরিদ্র অসহায় এক বৃদ্ধের ক্রয় করা জায়গা দখল করার পাঁয়তারার প্রতিবাদে মানব বন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ৩টায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অসহায় আবুল বশর (৬২) এর পক্ষে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, সিনিয়র যুগ্ম আহŸায়ক দিদারুল আলম দিদার, সাবেক ওয়ার্ড সভাপতি ওহিদুল আলম, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী রসুল আহম্মদ রনি, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামিম ফরহাদ, ইউনিয়ন জামায়াতের পেশাজীবি সভাপতি কবির আহম্মদ নিজামী ও স্থানীয় জনসাধারণ। 


মানববন্ধন কালে ভুক্তভোগি অসহায় আবুল বশর জানান, ২০২৪ সালে স্থানীয় সাইফুল নামক ব্যক্তির কাছ থেকে মানবিক সহায়তায় কম মূল্যে কাটাছড়া মৌজার জেএলনং-৪৪ আর এস খতিয়ান নং-২২৪২ আরএস দাগ নং-২১৬২ এর অন্দর ২৬ শতকের সাড়ে ৬ শতাংশ ভূমি দখলসত্ত¡ খরিদ করে বসত ঘর নির্মানের চেষ্টা করেন। কিন্তু হঠাৎ করে ৫ আগষ্টের পর স্থানীয় সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ ডাকাত তার লোকজন নিয়ে ঘর তৈরিতে বাধা সৃষ্টি করেন। সিরাজুল ইসলাম তার পরিবারের মহিলা সদস্যদের লেলিয়ে দিয়ে ঘর নির্মানের কাজে নিয়োজিত শ্রমিকদের উপর মরিচের গুড়া নিক্ষেপ করে ও লাঠি সোটা নিয়ে হামলা করে। ফলে ঘর নির্মাণ বন্ধ হয়ে যায়। সিরাজের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে আবুল বশর ও তার পরিবার প্রাণহানির শঙ্কায় রয়েছেন। আবুল বশর বিষয়টির সমাধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন উপযুক্ত সমাধান পাননি বলে অভিযোগ করেন।


মানববন্ধনে আবুল বশরের পক্ষে সমবেত হয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীও স্থানীয় জনসাধারনের দাবি, সিরাজ একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, মামলাবাজ ও ভূমি দস্যু। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই আমরা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণ আবুল বশরের পক্ষে মানব বন্ধনের আয়োজন করে তার প্রতিবাদ জানাচ্ছি। এর পরেও যদি প্রশাসন সিরাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা স্থানীয়রা একত্রিত হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা নিজ দায়িত্বে দরিদ্র আবুল বশরের ঘর নির্মাণ করে দিবো।

  

এ বিষয়ে সিরাজুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটি একটি সরকারি খাস জমি। দীর্ঘদিন জমিটি আমার দখলে ছিল। কিন্তু আবুল বশর সাইফুল থেকে ক্রয় করার পূর্বে আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি যার কারনে সমস্যার সৃষ্টি হয়েছে। 



এ সম্পর্কিত আরো খবর