ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নাটোরে অটোরিকশা চালককে হত্যা, কিশোরের ১০ বছরের আটকাদেশ


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৩:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি 
নাটোরে আসাদ মোল্লা নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশাটি লুট করার ঘটনায় মূল আসামি মোহম্মদ আলীকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।  

রোববার (১৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

এসময় আাসামি উপস্থিত ছিলেন না। ২০১৮ সালে ঘটনার সময় আসামির বয়স ছিল ১৬ বছর আর বর্তমানে ২২। 

দণ্ডপ্রাপ্ত মোহম্মদ আলী সদর উপজেলার কামারদিয়া গ্রামের কামাল জোয়ার্দ্দারের ছেলে। আর নিহত আসাদ মোল্লা(৩৫) উপজেলার রামাইগাছি গ্রামের মো. সিরাজ মোল্লার ছেলে।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ( বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ১১ মে রাতে  আসাদ মোল্লা অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন একই উপজেলার হালসা এলাকায় রাস্তার পাশ থেকে আসাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজ মোল্লা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে হাসিবুল ওরফে মোহম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ দেন।  


এ সম্পর্কিত আরো খবর